বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর
ফাঁসিতে ঝুলিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে আজ শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১ মিনিটে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।